সর্বশেষ :

মনোনয়ন পেয়ে ফেসবুকে নিলোফার মনির স্ট্যাটাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৭:২৭:৫৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন নিলোফার চৌধুরী মনি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

স্ট্যাটাসে নিলোফার মনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাকে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত ও নির্বাচিত করার জন্য।’

তিনি বলেন, এই সম্মান আমার জন্য অত্যন্ত গৌরবের, একইসঙ্গে এটি আরও বড় দায়িত্বের প্রতীক। আমি তার প্রতি অর্পিত আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অঙ্গীকার করছি।

স্ট্যাটাসের শেষে নিলোফার মনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিজেকে আরো নিবেদিত রেখে, ন্যায়, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব—ইনশাআল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..