সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৬:২০:১১ |
প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষাকালীন সময়ে বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ থাকলেও এবার বন্ধ থাকছে না এসব প্রতিষ্ঠান। সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ করি না। আর কোচিং সেন্টারের তালিকা আমার কাছে নেই। কোথায় কোচিং হচ্ছে আমি জানি না।

সব কোচিং সেন্টার বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে; তাহলে এসব প্রতিষ্ঠান বৈধ প্রতিষ্ঠান নয় কীভাবে— এমন প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন বলেন, ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত নয়।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন সময়ে যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারা দেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..