সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পাঁচ বছরে বদলে যাবে বাংলাদেশের চেহারা: জাপানি রাষ্ট্রদূত নাওকি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৩, | ০৬:২৯:১৬ |

আগামী পাঁচ বছরেই বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে নিজের আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নাওকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপিত হবে।

আলাপচারিতার সময় ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব ও বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান উপস্থিত ছিলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্র বন্দর যোগাযোগ পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন।

তিনি বলেন, ঢাকার পাশে আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। জাপানের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী এই ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে যাবে। রাষ্ট্রদূত বলেন, করোনা ভাইরাসের মহামারির প্রভাব মোকাবেলা করে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসনীয়। শুধুই অর্থনীতি পুনরুদ্ধার নয়, তার নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামো উন্নয়ন হচ্ছে তার অনেক কিছুই দৃশ্যমান হতে চলেছে। বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..