সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১৩:০৬:১১ |
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের আইফোন সরবরাহ ২০ শতাংশ বেড়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, চিপের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চীনের সামগ্রিক স্মার্টফোন বাজার ৪ শতাংশ সংকুচিত হলেও অ্যাপল ও হুয়াওয়ে নিজেদের সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধার কারণে চীনা গ্রাহকরা আইফোনের দিকে বেশি ঝুঁকছেন। বর্তমানে ২০ শতাংশ বাজার হিস্যা দখল করে হুয়াওয়ে শীর্ষে রয়েছে এবং ১৯ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। শাওমি ও অপোর মতো অন্যান্য ব্র্যান্ডের বিক্রি এ সময়ে অনেকটা কমেছে। 
খবর ও ছবি রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..