আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৭, | ২৩:৫১:৫৫ |
আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি। দুই দলের মাঝে এখন পয়েন্টের ব্যবধান ছয়। তবে এক ম্যাচ কম খেলেছে সিটি। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। তার মতে, এই ম্যাচ হেরে গেলে ম্যানসিটির শিরোপার দৌড় শেষ।

বর্তমানে ম্যানসিটি ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে তারা চেলসিকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১৪ ম্যাচ ধরে অপরাজিত সিটি। ইতিহাদে সবশেষ তারা হার দেখেছিল এই মৌসুমের প্রথম ম্যাচে। 

টটেনহামের কাছে পরাজিত দলটি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষেও দারুণ ফর্মে। গানারদের বিপক্ষে শেষ ১০টি লিগ ম্যাচে অপরাজিত তারা, জিতেছে সাতটি। শেষবার তারা আর্সেনালের কাছে ঘরের মাঠে হেরেছিল ২০১৫ সালের জানুয়ারিতে।

পরিসংখ্যান পক্ষে থাকলেও গার্দিওলা বেশ সতর্ক, ‘হ্যাঁ অবশ্যই। আমরা যদি হারি, এটা (শিরোপার দৌড়) শেষ। অন্য দুটি ফলের দিকেও আমাদের চোখ রাখতে হবে, আমাদের হাতে এখনো কয়েকটি ম্যাচ আছে। ছয় ম্যাচ অনেক। এভারটনের মাঠে, বোর্নমাউথেরও মাঠে খেলা। শেষ ম্যাচে ঘরের মাঠে রয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ। ক্রিস্টাল প্যালেস ও ব্রেন্টফোর্ডকেও খেলতে হবে। এখনো অনেক কাজ বাকি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..