সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতীয় বংশোদ্ভূত ভেদান্ত প্যাটেল হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৯, | ০৪:৪১:৪৭ |

জো বাইডেন প্রশাসনে আবারো ঠাঁই মেলেছে কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির। এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে নিজের প্রেস টিমে স্থান দিয়েছেন বাইডেন।

তার নাম ভেদান্ত প্যাটেল, জন্ম ভারতের গুজরাটে। বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্যাটেল হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তৃতীয় কোন ভারতীয় বংশোদ্ভূত হিসবে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের প্রেস টিমে দায়িত্ব পালন করবেন।

ভারতীয় গণমাধ্যম এ খবর গুরুত্বসহকারে প্রচার করছে।

উল্লেখ্য, জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ভেদান্ত প্যাটেল আঞ্চলিক কমিউনিকেশন্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেস কর্মী হিসেবে যে ১৬ জনের নাম ঘোষণা করেছেন বাইডেন, তাদের মধ্যে তার নামও রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..