সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় ইতিহাস মুসলিম ইমামের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৪, | ১২:৪৮:২৩ |

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথমবারের মতো মুসলিম ইমাম হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ ইয়াসির খান।

২০২১-২০২০ সালের জন্য ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন স্পিকার অ্যান্থোনি রেনদন। ৭ ডিসেম্বর তাকে এ পদে নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে সিএনএন।

এক বিবৃতিতে রেনদন বলেন, ইমাম ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার ক্রমবর্ধমান বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন।

আমি দেখেছি আমাদের জেলায় মুসলিম সম্প্রদায়ের লোক বৃদ্ধি পাচ্ছে এবং ধর্মীয় ও সমাজের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি। ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক ও নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সেটি করেছেনও।

ইয়াসির খান গত ছয় বছর ধরে স্থানীয় কাউন্টিতে জেল, শেরিফ অফিস ও হাসপাতালগুলোতে কাজ করেছেন। তিনি ইতিমধ্যেই একটি অলাভজনক সংস্থা আল-মিসবাহর প্রতিষ্ঠাতা।

ইমাম হিসেবে নিয়োগ পেয়ে ইয়াসির খান বলেন, আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমি এই ভূমিকায় নির্বাচিত হওয়ায় অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে।

রাজ্যসভায় ইমামের কাজ মূলত প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা। তবে ইয়াসির খানের আশা, এটি মুসলিমদের অন্য সম্প্রদায়গুলোর আরও কাছাকাছি আসার সুযোগ করে দেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..