সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভালোবাসা দিবসে ভালোবেসে বিতরণ করা হলো আল কোরআন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৬, | ১৩:৫৫:৪৬ |

অনেকেই যখন প্রিয় মানুষের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা দিবস উদযাপনে ব্যস্ত সময় পার করছেন ঠিক তখনই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভিন্ন আয়োজনে ‘ভালোবাসা দিবস’ উদযাপন করেছে সামাজিক সংগঠন ‘বন্ধু জুনিয়র যুব ক্লাব’।

‘ফুল একদিনের, কোরআন শরিফ প্রতিদিনের’শ্লোগানকে সামনে রেখে ভালোবাসা দিবসে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে ‘বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের হাতে কোরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা সদরের ব্যস্ত সড়কের পাশে ছোট প্যান্ডেলে এমন আয়োজনে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া, তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান, মাটিরাঙ্গা পৌররসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মামুনুর রশীদ মামুন প্রমুখ।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, ‘এটা অবশ্যই ব্যতিক্রমী চিন্তার ফসল। আমরা অনেকেই যা চিন্তা করিনি তরুণরা সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে। দিন শেষে ফুল শুকিয়ে যাবে, কিন্তু কোরআন শরিফের আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে’।

বন্ধু জুনিয়র যুব ক্লাবের অসাধারণ আয়োজনের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ‘এ সংগঠনের প্রতিটি কর্মসূচিই নান্দনিক। ভালোবাসা দিবসে পথচারীদের হাতে কোরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়ার মধ্য দিয়ে তারা প্রকৃত ভালোবাসার আলো ছড়িয়ে দিল। যে ভালোবাসার আলো কখনো নিভে যাবে না। যে আলো অনেককে আলোকিত করবে’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..