সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইপিএল ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:২০:২৪ |
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মৌসুমে চেন্নাই সুপার কিংসের শুরুটা ভয়াবহ রকমের খারাপ হয়েছে। টানা তিন ম্যাচ হেরে গেছে তারা। রোববার (৫ এপ্রিল) সবশেষ হারটি এসেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

চেন্নাই যখন একটি লড়াকু একাদশ গঠন করতেও হিমশিম খাচ্ছে, তখন রবিচন্দ্রন অশ্বিন ফ্র্যাঞ্চাইজিটিতে তার  শেষ মৌসুমের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সেই মৌসুমের পরই তিনি এই টি-টোয়েন্টি লিগ থেকে অবসরের ঘোষণা দেন। বেঙ্গালুরুর কাছে চেন্নাইয়ের ভরাডুবি দেখে অশ্বিন জানান, তিনি চাইলে এ বছরও খেলতে পারতেন, কিন্তু মানসিকভাবে ক্লান্ত ছিলেন।



তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন, 'কোনো দুঃখের গান সাজেস্ট করতে পারো? আমি নিরপেক্ষভাবে ম্যাচটা দেখছি, কিন্তু মনে পড়ছে আমি সম্প্রতি চেন্নাইয়ের হয়ে একটি হতাশাজনক মৌসুম কাটিয়েছি। ব্যক্তিগতভাবেও সেটা খুব খারাপ ছিল। সত্যি বলতে, আমার মনে হয় আমি আরও খেলতে পারতাম, কিন্তু মানসিকভাবে আমার সেই সক্ষমতা ছিল না।'

গত বছরের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত বলতে বলা হলে অশ্বিন বলেন, 'আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, এটা মানসিকভাবে বিরক্তিকর। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আমি বলেছিলাম, চেন্নাইয়ে শুরু করেছি, নিজের শহরেই শেষ করছি, এটাই ঠিক আছে। আমি নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ম্যানেজমেন্টকে আমাকে রাখা বা ছাড়ার বিষয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। এতে তারা ১০ কোটি রুপিও বাঁচাতে পারবে। আমি এখনও হতাশ। আমার প্রত্যাশা ছিল, আশা ছিল।'

তিনি আরও বলেন, 'আজকের ম্যাচ নিয়েও আমার প্রত্যাশা ছিল। আমি জানতাম বেঙ্গালুরু জিততে পারে, কারণ তারা শক্তিশালী দল। কিন্তু চেন্নাই আগের ম্যাচে যে উন্নতি দেখিয়েছিল, তার ওপর আমার কিছুটা ভরসা ছিল। এছাড়া বেঙ্গালুরু বিরতির পর খেলতে নামছিল, এটাও একটা ফ্যাক্টর ছিল। কিন্তু যেভাবে তারা খেলেছে, তাতে সবাইকে সতর্ক করে দিয়েছে।'

এই মৌসুমের আগে চেন্নাই দলে বেশ কিছু পরিবর্তন আনে এবং অভিজ্ঞদের বদলে তরুণদের ওপর বেশি ভরসা করতে শুরু করেছে। তবে অশ্বিন এই তরুণদের যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে সন্তুষ্ট নন।

তিনি বলেন, 'এই তরুণদের ভালো অনুশীলন দিতে হবে, ইনটেনসিটি দিতে হবে, সঠিক পরিবেশ তৈরি করতে হবে। না হলে তারা কীভাবে পারফর্ম করবে?' ভারতের সাবেক এই স্পিনার আরও প্রশ্ন তোলেন, কেন বোলারদের এমন কাজ করতে বলা হচ্ছে, যা তাদের শক্তির জায়গা নয়। আনশুল কম্বোজ এবং জেমি ওভারটনকে রাউন্ড দ্য স্টাম্প থেকে ওয়াইড ইয়র্কার করতে বলা নিয়ে তিনি সমালোচনা করেন।

তিনি বলেন, 'তোমরা এসএ২০ দেখে পরিকল্পনা করতে পারো। জেমি ওভারটন ইয়োর্কারের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কিন্তু তোমরা তাকে সেটাই করতে বাধ্য করছো। বোলারের শক্তির ওপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। তোমরা তাকে রাউন্ড দ্য স্টাম্প থেকে ওয়াইড ইয়র্কার করাচ্ছো, আর Tim David সেগুলো সহজেই মারছে।' এইভাবে দলীয় কৌশল নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন অশ্বিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..