সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গ্যালারি কায়ায় ১১ শিল্পীর চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৪:৪৭:৩২ |
সমকালীন শিল্পচর্চার বহুমাত্রিক ভাষা ও অভিব্যক্তিকে সামনে নিয়ে রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায়  গত  শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে ১১ জন শিল্পীর সম্মিলিত চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। ‘ক্রসরোড–নট অ্যা প্রজেক্ট’ শীর্ষক এ আয়োজনটি গড়ে উঠেছে এক ধরনের সৃজন-সংলাপের ভেতর দিয়ে। যেখানে শিল্পীরা নিজেদের সময়, অনুভব ও ভাবনার ক্রসরোডে দাঁড়িয়ে নির্মাণ করেছেন ভিন্ন ভিন্ন শিল্পভাষা। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) গ্যালারি কায়া প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই প্রদর্শনীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।




এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ১১ জন শিল্পীর সৃজিত মোট ৪৬টি শিল্পকর্ম, যেখানে মাধ্যম ও উপস্থাপনার বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। সিরামিক ও স্টোনওয়্যার সিরামিকের ভাস্কর্যের পাশাপাশি পিতলের নির্মিত শিল্পবস্তু, ওয়েল্ডেড আয়রনের ভাস্কর্য, তেলরং, অ্যাক্রিলিক, গুয়াশ ও জলরঙে আঁকা চিত্রকর্ম এবং বিভিন্ন মিশ্র মাধ্যমে তৈরি কাজ। সব মিলিয়ে প্রদর্শনীটি হয়ে উঠেছে এক বিস্তৃত শিল্পভূমি। ক্যানভাস ও কাগজের ওপর শিল্পীদের সূক্ষ্ম কারুশৈলী এবং সমকালীন জীবনবোধের বহিঃপ্রকাশ দর্শকদের সামনে নতুনভাবে ধরা দেবে।


প্রদর্শনীতে অংশ নিয়েছেন আবদুস সাত্তার তৌফিক, অসীম হালদার সাগর, আজহারুল ইসলাম চঞ্চল, আজমীর হোসেন, মনজুর রশিদ, নবরাজ রায়, শাহানূর মামুন, সহিদ কাজী, সোহাগ পারভেজ, সুশান্ত কুমার অধিকারী এবং তেজশ হালদার জোশ। প্রত্যেক শিল্পী তাঁদের নিজস্ব স্বর ও শৈলী নিয়ে উপস্থিত হয়েছেন, ফলে প্রদর্শনীটি হয়ে উঠেছে বৈচিত্র্যের মধ্যকার এক সৃজনশীল সংলাপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..