সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হামিদুজ্জামান গ্যালারির উদ্যোগে অনুষ্ঠিত হল - লামা আর্ট ক্যাম্প ২০২৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৪:৩১:১০ |
হামিদুজ্জামান গ্যালারির উদ্যোগে অনুষ্ঠিত হল ”লামা আর্ট ক্যাম্প ২০২৬”।   এপ্রিলের ২ তারিখ থেকে ছয় তারিখ মোট চারদিনব্যাপী এই  ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  গ্যালারি হামিদুজ্জামান থেকে আয়োজিত এই ওয়ার্কশপে মোট ২০ জন শিল্পী অংশগ্রহণ করে।




এই বিষয়ে ভাস্কর ও চিত্রশিল্পী আইভি জামান বলেন, এ যেন প্রকৃতির কাছে পাহাড়, নদী, আকাশ দেখে ছবি আঁকা।  প্রকৃতি এখানে ক্লাসরুম। প্রথমে আমরা ঢাকা থেকে রওনা দিলাম। আদিবাসী পাড়ায় ছবি আঁকলাম। সবাই খুব মন দিয়ে ছবি আঁকলো। মাতামুহুরি নদীর পার ঘেষে আদিবাসী পাড়া। নদীর পানি খুবই কম। নৌকা চলাচল করছে। সবাই সেই নদী এবং আদিবাসী পাড়াকে নিয়ে ব্যস্ত। আমিও ছবি আকলাম। খুব ভালো লাগলো। পরে গেলাম লামা পাহাড়ের উপরে একটা কটেজে। সেখানে আমরা তিন দিন ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকলাম। ২০ জনের এই দলে খুলনা, চট্রগ্রাম, ঢাকা, ইউডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছে। হামিদুজ্জামান গ্যালারির পক্ষ থেকে এটা আয়োজন করেছেন ভাস্কর নাজম। লামা আর্ট ক্যাম্প ২০২৬ এর সার্বিক তত্বাবধায়নে ছিলেন দীপ্র বণিক। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..