সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১৬:২৩:৫৯ |
লাহোর কালান্দার্সের জার্সিতে খেলা টাইগার পেসার মোস্তাফিজুর রহমান নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসের বিরুদ্ধে ৩ ওভারে ৩৭ রান খরচ করে ২ উইকেট নেন। এর ফলে তিনি টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসার হিসেবে সর্বাধিক উইকেট শিকারির রেকর্ড গড়েছেন।

এ রেকর্ডের মাধ্যমে মোস্তাফিজ তার প্রিয় ক্রিকেটার ও পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরকেও ছাড়িয়ে গেলেন।

তবে মোস্তাফিজের এই রেকর্ড কতদিন স্থায়ী হয় তা ভাববার বিষয়। কারণ পিএসএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও আমির নিয়মিত খেলে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক ম্যাচের হিসাবে মোস্তাফিজই এগিয়ে আছেন। তিনি ৩২৫ টি-টোয়েন্টিতে ৪১৬ উইকেট নেন, আর আমির ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট শিকার করেছেন।

মোস্তাফিজ কেবল বাঁ-হাতি পেসারদের মধ্যে নয়, সব ধরনের বোলারদের মধ্যে আইসিসি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ নম্বরে আছেন। শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান ৭০৩ উইকেট নিয়ে। পেসারদের মধ্যে শুধু ডোয়াইন ব্রাভো (৬৩১) মোস্তাফিজের উপরে আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..