সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সব বিদ্যালয়ে ২৭ ডিসেম্বরের মধ্যে বই পৌঁছানোর সুপারিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৩, | ০৮:০১:৫৩ |

দেশের সব বিদ্যালয়ে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছে দিতে সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, করোনা মহামারীর কারণে সবকিছু থেমে ছিল। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি সরকারের দেয়া বিনামূল্যের বই ছাপানো কাজ সঠিক সময়ে শেষ হচ্ছে। তাই ২৭ ডিসেম্বরের মধ্যে সব বিদ্যালয়ে বই পাঠানোর সুপারিশ করেছে কমিটি।

২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্যও বৈঠকে উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মোশারফ হোসেন এবং কাজী মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিপূর্বে গঠিত ২নং সাব-কমিটির রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপিত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া নবম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া যায় কিনা সে বিষয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সুপারিশ করা হয়।

কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করারও সুপারিশ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..