সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চার বছর পর দেখা হবে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৩, | ০৭:৪৯:৫৯ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্প ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্প হোয়াইট হাউসে এক ক্রিসমাস পার্টিতে একথা জানান।

রিপাবলিকান কমিটির সদস্য পাম পোলার্ড ফেসবুকে সরাসরি প্রচারিত ভিডিওটি চিত্রায়িত করেন। ভিডিওতে হোয়াইট হাউসের স্টেট ফ্লোরের ক্রস হলে কয়েক ডজন লোককে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ট্রাম্প সমবেত লোকদের বলছিলেন, “খুব সুন্দরভাবে চারটি বছর কেটে গেছে৷ আমরা আরও চার বছরের জন্য চেষ্টা করছি। অন্যথায় আপনাদের সাথে চার বছরের মধ্যে দেখা হবে। এটা অবশ্যই একটা অস্বাভাবিক বছর। আমরা নির্বাচনে জিতেছি। কিন্তু তারা তা পছন্দ করে না। আমি এটিকে একটি কারচুপির নির্বাচন বলেছি, এবং সবসময় তাই বলবো।”

রিপাবলিকান জাতীয় কমিটির বেশ কয়েকজন সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল করোনাকালে যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব স্বাস্থ্য নির্দেশনার লঙ্ঘন যেখানে বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..