সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৫৪ বছর পর চাঁদের উদ্দেশে যাত্রা: আর্টেমিস-২ মিশন উৎক্ষেপণ সম্পন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ১১:৩৮:২৯ |
প্রায় ৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়াল মানুষ। বুধবার (১ এপ্রিল) নাসার বিশাল রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে তিনজন মার্কিন এবং একজন কানাডিয়ান নভোচারী ছিলেন।

উৎক্ষেপণের সময় নাসার কর্মী এবং উপস্থিত দর্শনার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বহু বছরের বিলম্ব ও বাজেট বৃদ্ধির পর এই মাইলফলক অর্জিত হলো। উৎক্ষেপণের আগে নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, “আমরা সমগ্র মানবজাতির জন্য যাচ্ছি।”

আর্টেমিস মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে বলেন, “রিড, ভিক্টর, ক্রিস্টিনা এবং জেরেমি-এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস দলের হৃদয়, বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের আশা-স্বপ্ন। শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হোন। এগিয়ে চলুক আর্টেমিস-২।”

মিশনের চার নভোচারী হলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক (যুক্তরাষ্ট্র) এবং জেরেমি হ্যানসেন (কানাডা)।

প্রথম ধাপে মহাকাশযানটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হবে। এরপর নভোচারীরা প্রায় ১০ দিনের অভিযানে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, যদিও সেখানে অবতরণ করবেন না। এছাড়াও ডকিং সিমুলেশনের সময় মহাকাশযানটির ম্যানুয়াল নিয়ন্ত্রণ সক্ষমতা পরীক্ষা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..