সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

লক্ষ্মীপুরে খালে মিলল ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ২১:৪২:২৩ |
লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুরে রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণপাশের খাল থেকে ৮টি ড্রামভর্তি ডিজেল জব্দ করে পুলিশ। তবে ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খাল থেকে প্লাস্টিকের পুরোনো ৮টি ড্রাম উঠানো হয়। প্রত্যেকটি ড্রামে ১৭০ লিটার করে ডিজেল ছিল। ৮টি ড্রামে ১৩৬০ লিটার ডিজেলের বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। তেলের ড্রামগুলো খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনো এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোলা জেলা থেকে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ড্রাম ভর্তি করে খালের ভেতর মজুত করে রেখেছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। অভিযান চালিয়ে তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..