সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পেনসিলভানিয়ায় আপিলেও ট্রাম্পের হার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৮, | ০৫:৩৪:২০ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়াতে ভোটের ফলাফল বাতিলের দাবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের করা আপিল খারিজ করে দিয়েছেন অঙ্গরাজ্যটির একটি ফেডারেল আপিল আদালত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন। ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলাটি গত ২১ নভেম্বর খারিজ করে দেন পেনসিলভানিয়ার ফেডারেল আদালত। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পুরো দেশে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের অন্তত ২৭০টি পেতে হয়। এর মধ্যে ২০ ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভানিয়ায় জয় নিশ্চিত হওয়ায় গত ৭ নভেম্বর বাইডেনের হোয়াইট হাউস নিশ্চিত হয়ে যায়। পেনসিলভানিয়াতে ট্রাম্পের চেয়ে ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে থেকে জয় পান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

সব রাজ্যের ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট, আর ২৩২ ইলেকটোরাল ভোট ট্রাম্পের পক্ষে গেছে। নির্বাচনে হার স্বীকার করতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ করলেও কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

শুক্রবার আদালতের রায়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেছেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমাদের গণতন্ত্রের প্রাণ। নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর।

তিনি লিখেছেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই।

মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা এ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন।

ট্রাম্পের আইনজীবী দলের অন্যতম জেনা এলিস এক টুইটবার্তায় বলেছেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ রাজনৈতিক কারণে রাজ্যের ব্যাপক ভোট জালিয়াতি আড়াল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সুপ্রিম কোর্টে গিয়ে এখন বিষয়টি প্রমাণের জন্য তারা সুযোগ পাবেন।

এদিকে শুক্রবার টুইটারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে কেবল তখনই ঢুকতে পারবেন, যখন তিনি প্রমাণ করতে পারবেন, জালিয়াতি বা অবৈধভাবে নয়, প্রকৃতভাবেই ৮ কোটি ভোট পেয়েছেন।

আইনজীবী রুডি জুলিয়ানি জানিয়েছেন, পেনসিলভানিয়া ছাড়াও মিশিগান, নাভাদা, অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটে অনিয়ম নিয়ে একইভাবে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..