✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

দুবাইয়ের বুর্জ খলিফার ওপর বজ্রপাত (ভিডিও)

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১১:০২:৪৮ |

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। গতকাল শুক্রবার রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে দুবাইয়ে, সে সময়েই বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে।

বজ্রপাতে অবশ্য ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনটিতে বজ্রপতনের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি, শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর।

২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলাবিশিষ্ট ভবন বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭৭২ ফুট। আশেপাশে সমান কিংবা অধিকতর উচ্চতার ভবন না থাকায় ঝড়বৃষ্টির সময় স্বাভাবিক কারণেই ভবনটির ওপর বজ্রপাতের আঘাত এসেছে।

তবে এত বড় বজ্রপাতের পরও বুর্জ খলিফা অক্ষত থাকার রহস্য লুকিয়ে আছে সেটির অবকাঠামোগত গঠনে। ভবনটির কাঠামো অত্যন্ত দৃঢ় এবং ইস্পাতে তৈরি। এছাড় বুর্জ খলিফার চূড়ায় আছে একটি উুঁচু লাইটেনিং রড, যেটির প্রান্তদেশ একদম মাটিতে। বজ্রপাত হলে সেই রডে আঘাত হানে এবং সেটির মাধ্যমে বিদ্যুৎ নিচে নেমে যায়। লাইটেনিং রড থাকলে ভবনে বজ্রপাতের আঘাত আসে না। বুর্জ খলিফার ক্ষেত্রেও তা-ই ঘটেছে।

বুর্জ খলিফার মালিক দুবাইয়ের রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ। ভবনটির নামে ১৫০ কোটি ডলারের বিমা করা আছে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেস্ক আছে। বিদেশে থেকে যেসব পর্যটক দুবাইয়ে যান, তাদের অন্যতম আকর্ষণ থাকে বুর্জ খলিফা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..