✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্র দেশগুলোর পণ্য পরিবহন নিষিদ্ধ: আইআরজিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৯:১৭:৪৭ |
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজের যে-কোনো করিডোর দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলোতে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে তারা।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। পাশাপাশি এই জলপথ দিয়ে চলাচলকারী যে-কোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

এছাড়া আজ আইআরজিসি নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তার পর, বিভিন্ন দেশের তিনটি কন্টেইনারবাহী জাহাজকে হরমুজ প্রনালিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

এর আগে, শান্তি আলোচনায় সদিচ্ছা প্রমাণে পাকিস্তানের ১০টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছিল ইরান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..