✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

জ্বালানি সংকট

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৯:১৫:০৩ |

ইরানে যুদ্ধ এবং তার জেরে জ্বালানির সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় কাটছাঁট এনেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।


শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পত্রিকা এনহান দান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স অভ্যন্তরীণ ৭টি রুটে ফ্লাইট পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়েছে, বিমানে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম যদি ব্যারেলপ্রতি ১৬০ ডলার থেকে ২০০ ডলারে উন্নীত হয়— তাহলে ১০ থেকে ২০ শতাংশ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করবে ভিয়েতনাম।

আরও বলা হয়েছে, জেট ফুয়েলের দাম বাড়লে অভ্যন্তরীন ফ্লাইট ১২ থেকে ২৬ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইট ৪ থেকে ১৮ শতাংশ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স কতৃপক্ষ।

ভিয়েতনামের দুই বেসরকারি বিমান পরিষেবা সংস্থা প্যাসিফিক এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এয়ারলাইন্সও তাদের ফ্লাইট কাটছাট করতে বাধ্য হয়েছে। এনহান দান-এর প্রতিবেদন অনুসারে, আগামী এপ্রিল থেকে প্যাসিফিক এয়ারলাইন্স নিজেদের সক্ষমতার তুলনায় ৮ থেকে ১০ শতাংশ এবং ভিয়েতজেট এয়ারলাইন্স ১৮ শতাংশ ফ্লাইট পরিষেবা হ্রাস করছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..