সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এ আর রহমানের মেয়ের বোরকা নিয়ে আবারো বিতর্কে তসলিমা নাসরিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৪, | ১২:৫০:২৯ |

এ আর রহমানের সুর তসলিমা নাসরিম ভালবাসেন। কিন্তু তার মেয়েকে যখনই দেখেন, তখন যেন তার দম বন্ধ হয়ে যায়! বোরকা পরায় এভাবেই এবার এ আর রহমানের মেয়েকে কটাক্ষ করলেন তসলিমা নাসিরন।

সম্প্রতি নিজের একটি টুইট বার্তায় তসলিমা নাসরিন এ কথা জানান। সেখানে এ আর রহমানের মেয়েকে নিয়ে জোর সমালোচনা করেন তিনি।

এদিকে তাসলিমা নাসরিনের এমন কটাক্ষের পর পাল্টা সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। রহমানের মেয়ের পোশাকের জন্য কেউ তসলিমার মতামত জানতে চাননি বলে কটাক্ষ করতে শুরু করেন কেউ কেউ। আবার কেউ বলতে শুরু করেন, নিজের চিন্তাধারা নিজের কাছেই রাখুন, অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

তবে তসলিমা নাসরিনের সমর্থনেও মুখ খুলতে শুরু করেছেন কেউ কেউ। মেয়েকে বোরকা পরানোর জন্য এ আর রহমান সমানভাবে দায়ি বলে বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত এই লেখিকার পাশে দাঁড়ান কেউ। আবার কেউ কেউ ধর্মান্তকরণের প্রসঙ্গ তুলে এআর রহমানকে কটাক্ষ করতে শুরু করেন। জিনিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..