সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে তীব্র ঝড়-বৃষ্টি, গাছ উল্টে কমলাপুরে সড়ক বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ২১:৪৫:৫০ |
তীব্র বাতাস ও বৃষ্টিতে গাছ উল্টে সড়কে আছড়ে পড়ায় রাজধানীর কমলাপুর থেকে টিটিপাড়া যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। গাছটি বৈদ্যুতিক তারের ওপর পড়ায় আশপাশের বেশ কিছু বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার অল্প কিছু সময়ের মধ্যে গাছটি সড়কে আড়াআড়িভাবে পড়ে যায়। এতে কমলাপুর রেলওয়ে থেকে টিটিপাড়া আন্ডারপাস হয়ে চলাচল করা পরিবহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হয়।

সেখানে গিয়ে দেখা গেছে, রাত সাড়ে আটটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের সড়কে আড়াআড়িভাবে একটি রেন্ট্রি গাছ পড়ে আছে। এতে ওই পথে চলাচল করা যানবাহনগুলোকে উল্টো পাশ দিয়ে ঘুরে যেতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই গাছটি সড়কের মাঝামাঝি আছড়ে পড়ে। এতে সড়কের অন্য পাশে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ফলে আশপাশের কয়েকটি বাড়িতে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে রাত সাড়ে আটটার দিকে সড়ক থেকে গাছটি সরাতে সিটি করপোরেশনের কর্মীদের একটি টিমকে কাজ করতে দেখা যায়। গাছটি সড়কে আছড়ে পড়ায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..