সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চাঁপাইনবাবঞ্জে বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে প্রাণ গেল যুবকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ২১:৩৪:১০ |
ঈদের ছুটিতে রাজশাহী থেকে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বেড়াতে এসে মহানন্দা নদীতে বাবার সঙ্গে গোসল করতে নেমে মাহিনুজ্জামান মাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডুবতে গিয়ে জেলেদের সহযোগিতায় কোনোরকম প্রাণে বেঁচে গেছেন তার বাবা। 

মাহিন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর নতুনপাড়া মহল্লার কৃষিবিদ মো. রোকনুজ্জামানের ছেলে এবং রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। রোকনুজ্জামানের বাড়ি দারিয়াপুর হলেও তিনি পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করেন।

তাঁর বাবা রোকনুজ্জামান জানান, মঙ্গলবার (২৪ মার্চ)  সকাল ১১টার দিকে  নিজ বাড়ির  অদূরে একই এলাকায় শ্বশুর মটন মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের নদীতে  দুই ছেলেকে নিয়ে গোসলে  নামি। একপর্যায়ে পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় জেলেরা আমাকে উদ্ধার করলেও নিখোঁজ হয়ে যায় আমার ছেলে মাহিনুজ্জামান। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাহিনের লাশ নদী থেকে উদ্ধার করে। বাবা-ছেলে দুজনই সাঁতার জানতেন বলেও জানান রোকনুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হারুনুর রশীদ বলেন,  দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে মাহিন নামে এক যুবক নদীতে ডোবার পর রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..