সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৬:২৭:২২ |
যে কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, কোনোভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস আর এলজিইডিতে হোক। তার দায়িত্ব কিন্তু তাকে (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে।
কোনো দায়-দায়িত্ব কিন্তু আমরা নেবো না। এনিয়ে সম্পূর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সব সময় খুবই সতর্ক। যদি কেউ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিত্বও হন, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব নেওয়ায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। 

মন্ত্রী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এসব মেগা প্রজেক্টের বেনিফিশিয়ারি কিন্তু আমরা গ্রামের মানুষ না, সাধারণ মানুষ না। হয়তো বা সাময়িক ক্ষেত্রে আপনার-আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে, এটা এ মুহূর্তে গত ১৭ বছরে না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল। সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু এক হাজার কোটি টাকার প্রজেক্ট ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে।
 
তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস, যা আছে, সে সম্পদটাও জব্দ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না, বলা কঠিন। শুধু একটা ব্যাংকেরই আজ এ অবস্থা নয়। বাংলাদেশে সাত-আটটি ব্যাংক আজ অচল অবস্থায় রয়েছে- শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে। একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এ কঠিন সময় পার করাও কঠিন। এর জন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা।

তিনি বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি, দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ শ্রম, সবশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..