সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ২০:০০:০২ |

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা।

অকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। টপ-অর্ডারের মতোই ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটাররাও। আর তাতেই বড় সংগ্রহ পায়নি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন এনকোবানি মোকেইনা। ২৩ রান করেন জর্জ লিন্ডে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও বেন সিয়ার্স। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি নিইজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ২৬ বলে ৩৯ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে। এদিকে পরের উইকেটে নেমে ১৭ রান করে আউট হন টিম রবিনসন। এরপর নিক কেলিকে নিয়ে জয় নিশ্চিত করেন টম লাথাম। ফিফটি পূরণের পর লাথাম অপরাজিত থাকেন ৬৩ রানে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..