সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পেনসিলভানিয়াতেও ট্রাম্প শিবিরের করা মামলা বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২২, | ১১:৫৯:১২ |

পেনসিলভানিয়ায় ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্যটিতে লাখ লাখ মেইল ভোট জালিয়াতির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।

শনিবার সেখানকার বিচারপতি ম্যাথিউ ব্র্যান তা খারিজ করে দিয়ে বলেন, কোনও ধরনের ভিত্তি ছাড়াই অভিযোগ করা হয়েছিল। ট্রাম্পের প্রচার শিবির থেকে ৭০ লাখের বেশি ভোটারকে বঞ্চিত করার চেষ্টা চালানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেনসিলভানিয়ায় ৮০ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছেন। এই পদক্ষেপ পেনসিলভানিয়াকে আগামী সপ্তাহেই জো বাইডেনকে বিজয়ের প্রমাণ দিতে সাহায্য করেছে।

জয়ের জন্য ২৭০ ইলেটোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেটোরাল ভোট নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের ইলেটোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।

অবশ্য ভোট গণনায় ‘কারচুপির’ অভিযোগ এনে এখনো পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। যদিও কোনো ধরনের কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..