সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়েছে ফাইজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২১, | ১১:২২:০৪ |

করোনা মহামারি মোকাবিলায় জরুরিভিত্তিতে ভ্যাকসিনের অনুমোদন পেতে মার্কিন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে ফাইজার।

শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আবেদনের বিষয়টি জানিয়েছে। আগামী মাসের প্রথম থেকেই যাতে সীমিত পরিসরে ভ্যাকসিন প্রদান করা যায় সেটি পর্যালোচনা করে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।

ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন কার্যকরি প্রমাণিত হওয়ার কয়েক দিনের মাথায়ই এই আবেদনের খবর জানা গেলো। ফাইজারের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফাইজারের দাবি, তাদের ভ্যাকসিন কার্যকর এবং পুরোপুরি নিরাপদ। তাই যত দ্রুত সম্ভব জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিন অনুমোদন দেওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনে আবেদনের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছেও একই আবেদন পাঠানোর কথা জানিয়েছে ফাইজার।

প্রতিষ্ঠানটি সিইও আলবার্ট বউরলা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নিরাপদ ও কার্যকরি ভ্যাকসিন পৌঁছে দেওয়া।’

যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বজুড়েই করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ স্পষ্ট হচ্ছে। এ অবস্থায় ভ্যাকসিন কার্যক্রমের দিকে তাকিয়ে বিশ্ব। এ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি কদিন আগেই জানিয়েছিলেন, এই বিপদে উদ্ধার পেতে ‘সাহায্য’ দ্রুতই আসছে। তিনি মূলত ফাইজারের ভ্যাকসিন প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..