সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ২৩:০৯:৪৩ |
যশোর শহরের সুতিঘাটা এলাকায় এক রিকশাচালক হত্যা করে তার রিকশাটি নিয়ে গেছে ছিনতাইকারিরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদরাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের ধারণা, তাকে হত্যার পর তার রিকশাটি ছিনতাই করা হয়েছে। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব আলী হাসান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় প্রচুর রক্তরক্ষণ হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..