সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

প্রতীকী ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ০০:৩৩:৩৪ |
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় একটি ভবনের সীমানা প্রাচীর ধসে রাশেদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়–বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ঝড়ের সময় মধুবাগ তিন নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন রাশেদা বেগম। তখন রাস্তার পাশের ভবনটির পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ে। তিনি দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। 

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সাখাওয়াত হোসেন জানান, রাশেদা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার স্বামীর নাম সাইফুল ইসলাম। দুর্ঘটনাস্থলের অদূরেই তিনি থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের দুর্গাপুরে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..