সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাউন্সারে মাথায় আঘাত, হাসপাতালে জিম্বাবুয়ের ব্যাটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৯:৫৩:০১ |
ফের একবার ভয়বহ ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে পেসার ব্রি ইলিংয়ের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন জিম্বাবুয়ে নারী দলের ওপেনার কেলিস এনধলোভু।

রোববার নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ডানেডিন বিশ্ববিদ্যালয় মাঠে। ইনিংসের সপ্তম ওভারে বল করছিলেন নিউজিল্যান্ড পেসার ব্রি ইলিং। তার করা একটি দ্রুত বাউন্সার এড়াতে নিচু হওয়ার চেষ্টা করন এনধলোভু।

হেলমেট পরা থাকলেও বলটি তার মাথার অংশে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান তিনি। এতে দুই দলের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত মাঠে ঢুকে পড়েন মেডিকেল স্টাফরা। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কনকাশন বদলি হিসেবে দলে নেওয়া হয় টেন্ডাই মাকুশাকে।

জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচ কেট ইব্রাহিম জানান, হাসপাতালে নেওয়ার পর এনধলোভুর অবস্থা কিছুটা উন্নতির দিকে। “ভালো খবর পেয়েছি। সে এখন সাড়া দিচ্ছে। ডাক্তাররা পরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন।”

ম্যাচটি পরে আবার শুরু হয়। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডার অ্যামেলি খের। তিনি একাই নেন সাতটি উইকেট। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..