সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৩:৫৪:১৭ |
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার (৯ মার্চ) হতে সরকার ঘোষিত ঈদের ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে মন্ত্রণালয়ের নির্দেশনায় দুটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে

পরীক্ষা ও কোচিং সংক্রান্ত নির্দেশনা

১. শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে।

২. একই সাথে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..