সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চট্টগ্রামে শীর্ষ স ন্ত্রা সী বুইশ্যার ভাইসহ ছিনতাইকারী গ্রে প্তা র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১৮:৫৭:০৭ |
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। এর মধ্যে শাবু কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশমুখ এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহাব উদ্দিন শাবুর গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর গ্রেপ্তার পারভেজের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজরা এলাকায়। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।

পুলিশের সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..