সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সব আমেরিকানের প্রেসিডেন্ট: বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৮, | ১৮:৪৬:১০ |

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। এক টুইটে ৭৭ বছর বয়সী এ রাজনীতিক বলেন, ‘আমার সামনে যে কাজ পড়ে আছে তা সহজ নয়। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি সবার জন্য আমি সমানভাবে কাজ করব।’

পৃথক এক বিবৃতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘নির্বাচনী প্রচার শেষ। এখন রাগ-ক্ষোভ একপাশে ঠেলে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকান জনগণের আস্থা-বিশ্বাস আমাকে সম্মানিত করেছে। এখন আমেরিকার ঐক্যবদ্ধ হওয়ার সময়, ক্ষত সারিয়ে তোলার সময়।’
উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁর রানিংমেট কমলা হ্যারিসও। ফল ঘোষণার পর বাইডেনকে ফোন করে কমলা বলেন, ‘আমরা পেরেছি। আমরা সফল হয়েছি। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হতে চলেছ।’ এমন একটি ভিডিও টুইটার ভাইরাল হয়েছে। আরেক টুইটে ৫৭ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সিনেটর বলেন, ‘আমাদের সামনে বহু কাজ পড়ে আছে। আসুন শুরু করি।’

বাইডেন অবশ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই কাজে নেমে পড়েছেন। আভাস পাওয়ার পর থেকেই তিনি এবং কমলা উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু করেন। স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে তাঁদের প্রথম পদক্ষেপ কী হবে তা এরই মধ্যে ছক কষে ফেলা হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে আবার প্রবেশের। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতেও ফিরছেন তিনি। সূত্র : এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..