সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১১:২৭:০৮ |
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সেখানে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তারা দাবি করেছে, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে।

এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছে। বার্তাসংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। এর কিছুক্ষণ পর হামলার বিষয়ে জানায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “প্রাথমিক ধারণা অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুইটা ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লেগেছিল আর ভবনের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।”

এদিকে বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

 কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন।

নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, “আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।”

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..