সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভে মানুষের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০২, | ১৫:৩৫:৫৩ |

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখছেন।

বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রান্স দূতাবাস অভিমুখে গণমিছিল করবেন তারা।

বক্তারা বলেন, রাসুলকে (সা.) দুনিয়ার সবকিছু থেকে ভালোবাসতে না পারলে তার ঈমান থাকবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, শতকরা ৯৫ ভাগ মুসলমানের এই বাংলাদেশে প্রধানমন্ত্রীর সরকার আজ পর্যন্ত ফ্রান্সে আমাদের নবীকে যে অপমান করা হয়েছে তার প্রতিবাদ করে নাই।

তারা আরও বলেন, যারা মুসলমানদের স্বার্থে নিজের ঈমানের পক্ষে কথা বলে না তারা আজকে ক্ষমতায় থাকার অধিকার রাখে না।

হেফাজত নেতারা বলেন, আজ মুসলামন ও ঈমানদের পক্ষে যদি সরকার ঐক্যমত পোষণ করে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়, তা হলে এ দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।

ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নে পুলিশ বাধা দিয়েছে দাবি করে তারা বলেন, আজকে রাস্তায় রাস্তায় বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা কাদের পক্ষ অবলম্বন করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..