সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিদায় নিশ্চিতের পর শেষ ওভারে পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২৩:৩৭:৫৩ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে থামানোর শর্ত মেলাতে না পেরে বিদায় নিশ্চিত হয়েছিল মাঝপথে। তারপর সান্ত্বনার জয় খোঁজার পথেও হোঁচট খেতে বসেছিল পাকিস্তান। শেষ ওভারে ব্যবধান ২৮ রানে নামিয়ে এনে ২২ রান তোলেন দাসুন শানাকা। শেষ দুই বলে ৬ রান করতে পারেননি লঙ্কার অধিনায়ক। ম্যাচটি ৫ রানে জিতেছে পাকিস্তান। তাতে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ শেষ করল তারা।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। ইনফর্ম এই ব্যাটার ৭ বল খেলে করেছেন মাত্র ৩ রান। তার বিদায়ে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কামিল মিশরা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৪ চার ও এক ছক্কায় ১৫ বলে করেছেন ২৬ রান।

৩৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে বেশ বিপাকে পড়ে লঙ্কানরা। দলের বিপদে তখন হাল ধরেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪২ রান। ২৫ রান করে সাজঘরে ফিরেছেন আসালঙ্কা।


এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুতই ফিরেছেন। দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে আরো একবার বিপদে পড়ে স্বাগতিকরা। এবার অভিজ্ঞ দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন লিয়ানাগে। তাতে কিছুটা হলেও ম্যাচে ফেরে দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..