সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: কেমন আছেন ইরানের প্রেসিডেন্ট?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১৪:২২:৪৫ |
ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার ফলে তেহরানের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটিতে ব্যাপক হামলা হলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ আছেন। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান  নিরাপদ রয়েছেন এবং তার কোনো ক্ষতি হয়নি। 

প্রেসিডেন্সিয়াল অফিসের এক সূত্রের বরাতে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। 

ইরানের সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিরাপদে আছেন এবং কোনো গুরুতর আহতের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইসরায়েল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ দাবি করেন। 

ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পুরো ইসরায়েল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..