সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে : শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ২২:০৮:৩৯ |
পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই কারণে আমরা ৮০ শতাংশ বৃত্তি দিয়ে দেব তাদের, আর ২০ শতাংশ বৃত্তি দিয়ে দেব বেসরকারি, অর্থাৎ কিন্ডারগার্টেনে।’

তিনি আরো জানান, এবার ট্যালেন্টপুলে এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ২২৫ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

আগামী বছর এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..