সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নতুন শিক্ষক নিয়োগে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৫:৩৩:৩৮ |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর লক্ষ্যে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রমের সময়সীমা বাড়ানো হচ্ছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) এ সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। 

তিনি বলেন, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে শিক্ষক নিয়োগের চাহিদাপত্র (ই-রিকুইজিশন) দাখিল করতে পারবে না। ফলে ই-রিকুইজিশন ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের সুপারিশ প্রক্রিয়ার আওতায় আসবে না।

ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগের সুপারিশ দিয়ে থাকে এনটিআরসিএ। শূন্যপদ পূরণের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এনটিআরসিএর অনলাইন প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে চাহিদা (ই-রিকুইজিশন) পাঠাতে হয়। ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..