সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১০ দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২১, | ১২:০২:২৫ |
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও টানটান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে- এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর ‘ছোট পরিসরে সামরিক হামলা’ বিবেচনা করা হতে পারে। এর মাত্র ২৪ ঘণ্টা আগেই তিনি ইরানকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে ‘খারাপ কিছু ঘটবে’।

সাংবাদিকেরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি-আমি বিষয়টি বিবেচনা করছি।’

ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর (শান্তি বিষয়ক বৈঠক) প্রথম সভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাব। আগামী প্রায় ১০ দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।

তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ ছিল না। তবে একটি কার্যকর চুক্তি করতেই হবে। না হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

অন্যদিকে ইরানও ইঙ্গিত দিয়েছে, আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রও। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এখন সব নজর আগামী ১০ দিনের দিকে। এই সময়ের মধ্যেই বোঝা যাবে, সমঝোতা হবে নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..