সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুরান ঢাকা থেকে সাবেক জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৭:১০:৪৪ |
রাজধানীর পুরান ঢাকার ধুপখোলা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ধূপখোলা এলাকার একটি ভবনের ছয় তলার মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ইমরান নাবিল প্রামাণিক নামে ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানিয়েছেন, ইমরানের মৃত্যুর খবর শুনে তারা থানায় যান। তারা ৩ জন মেসে একসঙ্গে থাকতো। দুজন নির্বাচনের জন্য বাড়িতে গিয়েছিল। সে বাসায় একাই ছিল।

গেন্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুমমেটদের দেওয়া তথ্যে আমরা সেখানে গিয়ে ফ্যানের সঙ্গে গামছায় পেছানো লাশ উদ্ধার করেছি। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। ইমরানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটা আত্মহত্যা। তার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, সে মানসিক অবসাদগ্রস্থ ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..