৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১১:০০:৫৪ |
বায়ার্ন মিউনিখের হয়ে গোলের ধারাবাহিকতা বজায় রেখেই ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন। শনিবার রাতে ওয়েডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে এই অনন্য কীর্তি গড়েন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক।

বায়ার্ন মিউনিখ ৩-০ ব্যবধানে হারায় ভার্ডার ব্রেমেনকে। এই জয়ে বুন্দেসলিগার শীর্ষে নিজেদের ছয় পয়েন্টের ব্যবধান অটুট রাখে বায়ার্ন।



ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কেইন। চার মিনিট পর বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্টে লেগে বল জালে জড়িয়ে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে বুন্দেসলিগায় তাঁর গোলসংখ্যা দাঁড়াল ২৬–এ, যার মধ্যে ৯টি পেনাল্টি থেকে। ম্যাচের ৭০তম মিনিটে লিওন গোরেৎজকা তৃতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন।

প্রথমার্ধ শেষে গোড়ালিতে সামান্য সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠ ছাড়েন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় নামেন জোনাস উরবিগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..