সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রেম করে বিয়ে, মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১৩:৩৯:০৫ |
রাজধানীর কলাবাগান এলাকায় প্রেম করে বিয়ে করার পর মেয়ের পরিবারের ধাওয়া খেয়ে ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় বড় ভাইয়ের সঙ্গে একটি বাসায় থাকতেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, শহিদুল ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের হাসি (১৪) নামে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ ফেব্রুয়ারি তারা নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ঢাকা আসেন এবং কলাবাগানে শহিদুলের বড় ভাই রফিকুল ইসলামের বাসায় ওঠেন। পরবর্তীতে রফিকুল ইসলাম তাদের উভয়ের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করেন।


বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবার রফিকুলের বাসার নিচে এসে অবস্থান নেয়। শহিদুল বাসার নিচে নামলে মেয়ের পরিবারের সদস্যদের দেখতে পান। এসময় শহিদুলের ‘খালু শ্বশুর’ তার পিছু নিলে তিনি ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকেন। একপর্যায়ে শহিদুল পাশের একটি ভবনে লাফ দিয়ে চলে যান। পরে দ্বিতীয় ভবনটি পার হওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়।

এসআই জানান, খবর পেয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ফেসবুকের মাধ্যমে হাসির সঙ্গে শহিদুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়ের বয়স কম হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..