সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ধোনির বায়োপিক থেকে অনুপ্রাণিত হন পাক স্পিনার উসমান তারিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১১:৫০:০৫ |
নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ক্রিকেট ছেড়ে দুবাই পাড়ি জমিয়েছিলেন উসমান তারিক। সেখানে নেন সেলসম্যানের কাজ। সেই পেশাতেই নিজের ভবিষ্যৎ দেখছিলেন তিনি। কিন্তু ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেদ্র সিং ধোনির বায়োপিক দেখে হন অনুপ্রাণিত। অতঃপর ফেরেন ক্রিকেটে এবং শেষ পর্যন্ত জাতীয় দলেও জায়গা পেয়ে যান এই ডানহাতি স্পিনার।

অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য সম্প্রতি বেশ আলোচিত এবং সমালোচিত পাকিস্তানি স্পিনার উসমান তারিক। তবে আলোচিতই হন কিংবা সমালোচিত, পাকিস্তান দলের জন্য তিনিই অন্যতম ভরসার নাম। ইনিংসের মাঝ ওভারগুলোতে তার করা নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের সম্ভাবনা দেখে দল।



তবে নিজেকে এই অবস্থানে আনার যাত্রাটা সহজ ছিল না উসমান তারিকের। ক্রিকেট তো ছেড়েই দিয়েছিলেন এই স্পিনার। ক্রিকেট ফেলার স্মৃতি স্মরণ করেন তারিক বলেন, ‘‘আমি ক্রিকেটে বড় কিছু করার স্বপ্ন প্রায় ছেড়ে দিয়েছিলাম। এক সময় তো খেলাও ছেড়ে দেয়। কিন্তু সিনেমাটি (ধোনির বায়োপক) দেখে মনে হয়েছিল, আমিও পারি। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেটে ফিরে আসি।”

তারিকের অস্বাভাবিক অ্যাকশন ডেলিভারির আগে বাড়তি বিরতি ও স্লিংশটের মতো রিলিজ নিয়ে আলোচনা তুঙ্গে। এর আগে দুবার তার অ্যাকশন রিপোর্ট করা হলেও আইসিসির পরীক্ষাগারে বৈধ ঘোষণা করা হয়।

ইংল্যান্ডের টম ব্যান্টন ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন তার অ্যাকশন নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দন অশ্বিন প্রকাশ্যে তারিকের পাশে দাঁড়িয়ে বলেন, আইসিসি বৈধ ঘোষণা করলে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তারিক নিজেও বলেন, “আমার বোলিং আর্মের কনুইয়ের দুটি আলাদা কোণ আছে, যা বিরল। আমাকে দুবার ক্লিয়ার করা হয়েছে, তাই আমি আত্মবিশ্বাসী।’’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২০ উইকেট নেওয়ার পর জাতীয় দলে সুযোগ পান তারিক। তবে খবরটি তিনি পান এক অদ্ভুত সময়ে—নিজের বিয়ের অনুষ্ঠানের মধ্যে।

তিনি বলেন, ‘‘কোচ যখন ফোন করে জানালেন, প্রথমে ভেবেছিলাম মজা করছেন। পরে বুঝলাম সত্যি। মনে হয় আমার স্ত্রীই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’’

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ইতোমধ্যে তারিককে দলের ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে ঘোষণা করেছেন। আন্তর্জাতিক অভিষেকের মাত্র তিন মাসের মধ্যে চার ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিকও আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিয়েছেন তিন উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..