সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভোটকেন্দ্রে সন্তান প্রসব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৮:৩৫:৪৭ |
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে গিয়ে কেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য মা হওয়া ওই নারীর নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। জানা গেছে, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে গৃহস্থালির কাজ শেষ করে সন্তানসম্ভবা অবস্থায় আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তিনি তীব্র প্রসবব্যথা অনুভব করেন।


এ সময় উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং বিষয়টি উপস্থিত সবার কাছে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচনার জন্ম দেয়।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে প্রসূতি মা ও শিশুকে তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছে বলে উপস্থিত ভোটাররা জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..