সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভোট দিলেন ঢালিউডের তিন বরেণ্য অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৬:১৯:২২ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও অংশ নিয়েছেন ভোট উৎসবে।

বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। একসঙ্গে কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে হাসিমুখে ছবির জন্য পোজ দেন তাঁরা।

তাঁদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস।

ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেছিলেন, দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক।

শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন এটাই আমাদের কামনা।



গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশাই ব্যক্ত করেছেন ঢালিউডের এই তিন বরেণ্য অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..