নির্বাচন নিয়ে দেশি-বিদেশি জনপ্রিয় ৬ সিনেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১২:৪৭:৫৮ |
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। নির্বাচনী আমেজে আর ছুটির অবসরে রাজনীতির চালচিত্র বুঝতে দেখে নিতে পারেন দেশ-বিদেশের আলোচিত কিছু সিনেমা; যা বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। 

দেশীয় সিনেমা

বিশ্বনেত্রী (১৯৯৬): বাদল খন্দকার পরিচালিত এই তারকাবহুল ছবিতে (শাবানা, জসিম, হুমায়ুন ফরীদি) দেখানো হয়েছে ৭১-এর এক সুবিধাবাদী ব্যক্তি কীভাবে এমপি হওয়ার স্বপ্ন দেখেন এবং তোষামোদকারীরা তাকে ঘিরে ধরে।

রাজনীতি (২০১৭): শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বুলবুল বিশ্বাসের এই ছবিতে বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র, দলীয় সভা এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে জটিল সমীকরণ ও প্রেমের গল্প ফুটে উঠেছে।

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমা

নিউটন (২০১৭): ভারতের সংঘাতপূর্ণ জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে এক সরকারি কর্মচারীর সুষ্ঠু ভোট আয়োজনের চেষ্টার গল্প নিয়ে নির্মিত এই ছবি। নাম ভূমিকায় আছেন রাজকুমার রাও।

থালাইভি (২০২১): তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতার উত্থান ও অভিনেত্রীর খোলস ছেড়ে নেত্রী হয়ে ওঠার গল্প নিয়ে কঙ্গনা রানাওয়াত অভিনীত এই বায়োপিক।

হলিউড সিনেমা

দ্য ক্যান্ডিডেট (১৯৭২): অস্কারজয়ী এই পলিটিক্যাল কমেডিতে রবার্ট রেডফোর্ড অভিনয় করেছেন একজন প্রেসিডেন্সিয়াল প্রার্থীর চরিত্রে, যেখানে নির্বাচনী প্রচারণার নানা দিক উঠে এসেছে।

অল দ্য প্রেসিডেন্টস ম্যান (১৯৭৬): ওয়াটারগেট কেলেঙ্কারি এবং সাংবাদিকতার সাহসিকতা নিয়ে নির্মিত সর্বকালের অন্যতম সেরা রাজনৈতিক চলচ্চিত্র। অভিনয়ে আছেন রবার্ট রেডফোর্ড ও ডাস্টিন হফম্যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...