সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা-১২ আসনের দুই কেন্দ্রে ২ ঘণ্টায় পড়ল ৫০৭ ভোট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১১:৪৮:০১ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের দুটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৫০৭টি ভোট পড়েছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন তারা।

তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত (৫৪ নম্বর) ৪ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৫৮ জন। সবাই মহিলা ভোটার। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৬০টি ভোট পড়েছে, যা প্রায় ৯ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।’

অন্যদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজে অবস্থিত ৫৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শফিকুল হাসান বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৪৫ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৪৭টি ভোট পড়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা-১২ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী সাইফুল হক এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন (দাঁড়িপাল্লা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া এই আসনের আরে শক্তিশালী প্রার্থী হলেন সাইফুল আলম নীরব। তিনি ফুটবল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করছেন। এছাড়াও বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে থাকার কথা জানা গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..