সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মৌলভীবাজার-১: হুইলচেয়ারে বসে ভোট দিলেন ৮৫ বছরের বৃদ্ধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১১:৪৩:০৪ |
১৮ বছর ভোট দিতে পারেননি ৮৫ বছর বয়সি আবজান বিবি। নতুন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হতে মারাত্মক অসুস্থ সত্ত্বেও হুইলচেয়ারে চড়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এলেন তিনি। 

তবে ছেলে কুতুব উদ্দিন ও ছেলের বউ হুইলচেয়ার ঠেলে চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিয়ে আসতে হয়েছে। 

কুতুব উদ্দিন জানান, তার মা ও তিনি সর্বশেষ ২০০৮ সালে ভোট দিতে পেরেছেন। এরপর জাতীয়-স্থানীয় কোনো নির্বাচনেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট পাননি। যাওয়ার আগেই তাদের ভোট কে বা কারা দিয়ে দিত। এ জন্য চব্বিশের সংসদ নির্বাচনে আর ভোটকেন্দ্রেই যাননি। এবার সুযোগ এসেছে, ভোট দিতে পারবেন বলেই কয়েক দিন থেকে চলাফেরা করতে সম্পুর্ণ অক্ষম ও মারাত্মক অসুস্থ মা আবজান বিবি চেপে ধরেন যে কোনো মূল্যে তাকে ভোট দিতে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি ও তার স্ত্রী হুইলচেয়ারে ঠেলে মাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। ভোট দিতে পেরে মা খুব খুশি।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরকেও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।  

নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..