সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট ১১ বছরের দণ্ডপ্রাপ্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৬, | ১২:৩০:৫৮ |

১১ বছরের দণ্ড হওয়া সাদির জাপারভ হলেন কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট। শুক্রবার দেশটির সংসদ সদস্যরা বলেছেন, সাদির জাপারভ পরবর্তী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন।

বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবি জিনবেকভ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এর একদিন পর দেশটির নতুন প্রেসেডিন্ট হিসেবে সাদির জাপারভের নাম ঘোষণা করা হয়েছে।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, জাতীয়তাবাদী রাজনীতিবিদ সাদির জাপারভ অপহরণের অভিযোগে গত সপ্তাহ জেল খাটছিলেন।তাকে ১১ বছরের জেল দেয়া হয়েছি। আর তাকেই কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করা হয়েছে।

মধ্য এশিয়ার দেশটিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই অস্থিতিশীলতা চলছে। ফল ঘোষণার পর ভোটে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিরোধী বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা রাজধানী বিশকেকের প্রধান প্রধান সব সড়ক ও সরকারি ভবনগুলো দখলে নেয়। তারা নতুন নির্বাচন দেওয়ার পাশাপাশি রুশপন্থি প্রেসিডেন্ট জিনবেকভের পদত্যাগও দাবি করে। এরপর জিনবেকভ গতকাল পদত্যাগ করেন।

২০১৩ সালে জাপারভের বিরুদ্ধে এক সরকারি কর্মকর্তাকে অপহরণের অভিযোগ আনা হয়। ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের কথা তিনি অস্বীকার করে আসছিলেন। তিনি জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..